বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেল ২৭৬ টন ইলিশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ চালানে ভারতে গেল মোট ২৭৬ মেট্রিক টন পদ্মার ইলিশ। এরমধ্যে গত বৃহস্পতিবার ৫৪ টন, শনিবার ৪৫ টন, রবিবার ১৯ টন, সোমবার ৮৯ টন ও গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) ৬৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার বা বাংলাদেশি ১১৮০ টাকা দরে।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক মো: আসওয়াদুল আলম জানিয়েছেন, ‘ইলিশ রপ্তানির পরিপত্রটি বেশ কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সাথে মিল রেখে বর্তমানে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। এখনো সেই পরিপত্র অনুযায়ী ইলিশ রপ্তানি করা হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সাথে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।’

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর মো: রাশেদুল সজিব নাজির জানিয়েছেন, ‘সনাত ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ৫ চালানে ৯১টি ট্রাকে করে মোট ২৭৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোকে ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

