বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, তিন জন আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর মিরপুর থানা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাকার মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী মো: রনি ও মো: সাফরান।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর কয়েকদিন যাবৎ ঝামেলা চলছিল। ওই কমিটির পদ বঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছিলেন। গতকাল সন্ধ্যার দিকে তারা সংগঠটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এরপর পদবঞ্চিতরা সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, কিছু লোক এসে মিরপুর থানা কমিটিতে যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। সেখানে কথা কাটাকাটি হয়েছে, কোনও হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

