ভারত থেকে দেশে এলো ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল

চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভারতের গেদে রেলস্টেশন দিয়ে ৪২ ওয়াগন বোঝাই চাল দর্শনা বন্দরের রেল ইয়ার্ডে পৌঁছায়।
ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশনে দিয়ে গতকালে রাতে এই চালের প্রথম চালান দেশে এসেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু বলেন, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এই চাল আমদানি করেছে। আমদানিকৃত প্রতি মেট্রিক টন চালের মুল্য ৪৯০ ডলার। ভারতের কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

