মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরে মাদক সেবনকে কেন্দ্র করে হত্যা মামলায় আটক ১

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামে মাদক সেবনকে কেন্দ্র করে একজন খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আফাজ উদ্দিন ওরফে লিটন (৩২)। বুধবার ভোর পাঁচ টায় পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জনায়, নিহত লিটন ও আসামীরা মাদক সেবন ও বিক্রির সাথে যুক্ত ছিলো। এলাকায় মাদক বিক্রি নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। প্রায় বিশ দিন আগেও ঝাঁজর বাজারে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরেই লিটন খুন হয়ে থাকতে বলে তারা মনে করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী চায়না বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতারকৃত শামীম মন্ডল (২৬) সহ আরও তিন জনের নাম ও পরিচয় উল্লেখ করা হয়। এছাড়াও আরও তিন জনকে আজ্ঞাত আসামী করা হয়। দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, আফাজ উদ্দিন ওরফে লিটন মাদকসেবী ছিলেন। গত সোমবার দিবাগত রাতে মাদক সেবন করাকে কেন্দ্র করে নিজ শোবার ঘরে আসামীরা আফাজ উদ্দিনের মাথায়, গালে ও গলায় জখম করে হত্যা করে পালিয়ে যায়। পরে বেলা ১১ টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, “নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শাহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এক জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...