বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জেরে নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা চিকিৎসকদের ওপর হামলা চালান। এতে তাদের ছয়জন চিকিৎসক আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙে গেছে।
অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। স্বজনদের দাবি, তাদের পক্ষের ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, একজন অ্যাজমা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা চালালে ইন্টার্ন ও মিড লেভেলের ছয়জন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে পরিস্থিতি সামাল দিতে সিনিয়র ও মিড লেভেল চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করে। তাদের মধ্যে চারজন চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

