বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া সদর উপজেলায় চোর সন্দেহে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা। নিহতের পরিবারের দাবি, একটি পারিবারিক দাফন অনুষ্ঠানে অংশ নিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শামীম।
নিহতের শ্যালক শামীম জানান, কোমর ব্যথার কারণে রাতে ঘরে ঘুমাতে না পেরে বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিলেন তার বোনজামাই। এ সময় শাফি মেম্বারের লোকজন চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে ও পায়ের রগ কেটে দেয়। পরে আমরা ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের কাছে নাম জানতে চাইলে ভয়ে কেউ বলছে না, খালি ফোনে ব্যস্ত থাকছে।
অভিযোগের বিষয়ে নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এ বি এম শফিকুর রহমান শফি জানান, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী আছেন। রাতে চুরির খবর পেয়ে তিনি স্থানীয়দের মারধর না করার অনুরোধ জানান এবং গ্রাম পুলিশকে খবর দেন। তাকে ও তার ছেলেদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী রগ কাটার বিষয়টি এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের পাশ থেকে একটি গভীর নলকূপের কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

