সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে মেয়াদের তারিখ ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার প্রবাসীপাড়া এলাকায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, কালিযুক্ত কাগজে (নিউজপ্রিন্ট) কেক প্রস্তুত ও মেয়াদের তারিখ উল্লেখ না করার অপরাধে সবুজ বেকারিকে ১৫ হাজার টাকা এবং একই অভিযোগে নিউ আজাদ বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্ষতিকর কাগজে তৈরি করা ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করে দেয় আভিযানিক দল।

অভিযানে আদমদিঘী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কামাল হোসেন ও জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

