বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ভুক্তভোগী নারীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন ওই নারী। চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং আবু বক্করকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে। তবে মামলায় পুলিশ সদস্যদের নাম থাকার বিষয়ে তথ্য দিতে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর প্রধান আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

