শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে আরজিনা খাতুন (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার দাবি করা হলেও পুলিশ একে ‘আত্মহত্যা’ বলে সন্দেহ করছে। বুধবার বিকেলে উপজেলার বিশালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরজিনা খাতুন ওই গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের মেয়ে এবং শেরপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, সকালে আরজিনার বাবা থানায় এসে তার মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা লিখিতভাবে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করার সময় আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু চিহ্ন দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সকালে নিজ শোবার ঘরে আরজিনা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

