পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পদার্থবিজ্ঞান বিভাগের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের সক্রিয় যোদ্ধা রুহান শেখ।
রুহান শেখ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ-এর ভাগ্নে।
কলেজ শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল আমিনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের বিভাগীয় সম্প্রসারণের ধারাবাহিকতায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগেও অনুরূপ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। বিজ্ঞান অনুষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে পদার্থবিজ্ঞানে এই নতুন নেতৃত্ব ছাত্রদলের আদর্শ ও কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত আহ্বায়ক রুহান শেখের মূল দায়িত্ব হবে পদার্থবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকা।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের সমস্যা নিরসন এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই পর্যায়ক্রমিক কমিটি গঠন করা হচ্ছে। রুহান শেখের নেতৃত্বে পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদল আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

