সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ছুটি হলে পীরগাছা ও সাবগ্রাম এলাকার শিক্ষার্থীদের নিয়ে স্কুলবাসটি শহরের বিসিক এলাকার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রওনা হয়। কিছুক্ষণ পর পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশে থাকা ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রাখা হয়েছিল। সেখানে ইট ভাঙার কাজও চলছিল। এতে সড়কের একটি অংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচলের জায়গা কমে যায়। ফলে ওই অংশ দিয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থলে যান। জেলা প্রশাসক তৌফিকুর রহমান হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

