বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী
বগুড়ায় কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া গোলাপি রঙের এই বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বগুড়ায়ও উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে নতুন করে এই সেবা চালুর কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি আরও বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
বগুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, মহানগরে নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাস পরিচালনায় নারীদের সম্পৃক্ত করার ফলে যাতায়াতের পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।
রেজাউল করিম বাদশা বলেন, পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি এটিকে নারী জাগরণের নতুন একটি সূচনা হিসেবেও উল্লেখ করেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের কথা বিবেচনায় রেখে পিংক বাস সার্ভিসটি পরিচালনা করা হবে। বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, বিআরটিসির অপারেশনস ম্যানেজার মো. শাহিনুল ইসলাম, ট্রাফিক প্রধান মো. সালেকুজ্জামান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক মোছা. নাজমা আকতার, বগুড়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাজমুল হুদা পাপনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে বগুড়ায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হয়েছিল। তবে নানা কারণে সেটি নিয়মিতভাবে পরিচালিত হয়নি। এবার নতুন করে পিংক বাস সার্ভিস চালু হওয়ায় নারী যাত্রীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

