শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

বগুড়ায় প্রায় চার বছর আগে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী ওই শিশুর সৎ মা স্থানীয় একটি চাতালে কাজ করতে যান। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল খালেক ওই ১২ বছরের শিশুকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং ঘরের স্বাভাবিক কাজকর্মে অনীহা প্রকাশ করে। এতে তার সৎ মা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করলে একপর্যায়ে শিশুটি সব কথা খুলে বলে। তবে সৎ মা শুরুতে বিষয়টি বিশ্বাস না করে উল্টো শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন।
পরবর্তীতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানালে তা স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এরপর ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শেরপুর থানায় আব্দুল খালেকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর জানান, মামলার তদন্ত শেষে পুলিশ দ্রুততম সময়ে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ২ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

