বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় বিএসটিআই-এর মানসনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রির দায়ে দুটি কারখানাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিসমিল্লাহ দই ঘর এন্ড সুইটসকে ২০,০০০ টাকা ও রহমত দই ঘরকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ না করা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি দই উৎপাদন এবং মোড়কের লেবেলে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করে পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে এই জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহজালাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো: শাহানূর হোসেন খান।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে দ্রুত পরিবেশ ও মান সংশোধন করে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মোঃ জহুরুল হক জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

