শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বিকেলে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় তারা এই কৃতিত্ব অর্জন করে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনালে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতায় উপজেলার মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু, বগুড়ার দুদকের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের এই সচেতনতা সহায়ক ভূমিকা পালন করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

