মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের পরকীয়ার জেরে প্রাণ হারিয়েছে দেড় বছরের এক শিশু। শনিবার (৭ জুন) রাতে গলাটিপে হত্যা করা হয় ছোট্ট নূসরাতকে। ঘটনার পর শিশুটির মা আয়েশাকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি।

রোববার (৮ জুন) আয়েশা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পুলিশের দাবি, পরকীয়া প্রেমিকের সঙ্গে সংসার করতে গিয়ে নিজ সন্তানকে হত্যা করেছেন তার মা আয়েশা।

এ ঘটনায় শিশুটির দাদা আবুল কালাম ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আয়েশা, আলমগীর এবং ভাড়াটিয়া বাড়ির মালিক শাহরিয়ার কবিরকে আসামি করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নূসরাতের দাদা আবুল কালাম বলেন, প্রায় চার বছর আগে তার ছেলে উমর ফারুকের সঙ্গে আয়েশার বিয়ে হয়। তাদের দুই সন্তান, চার বছরের ছেলে আলিফ এবং দেড় বছরের মেয়ে নূসরাত। এক দেড় মাস আগে আয়েশা প্রেমিক আলমগীরের সঙ্গে পালিয়ে যান। বড় ছেলেকে ফেলে শুধু মেয়ে নূসরাতকে সঙ্গে নেন তিনি। এরপর ভৈরবের লক্ষীপুর এলাকার শাহরিয়ার কবিরের বাসা ভাড়া নিয়ে সেখানে প্রেমিকের সঙ্গে বসবাস করতেন আয়েশা।

তিনি আরও বলেন, শনিবার রাত ৯টার দিকে সেই ভাড়া বাসাতেই আয়েশা নিজের মেয়েকে গলাটিপে হত্যা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী বলেন, “রাতভর জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছেন যে, তিনিই গলা টিপে হত্যা করেছেন মেয়েকে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আলমগীর নামের অভিযুক্ত প্রেমিককে গ্রেফতারে অভিযান চলছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...