মিরপুরের কালশীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা

মিরপুরের কালশীতে অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা। রবিবার (১৯ মে) বিকাল ৪টার দিকে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।
মিরপুরের কালশীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো: মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, এ ব্পাোরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এর আগে, আন্দোলনরত অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর ৪ নং সড়কে অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এ সময় বাসে থাকা সকল যাত্রী আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।
রবিবার দুপুর ১টার দিকে আন্দোলনরত অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে সব যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় অনেকের হাতে লাঠি-সোঠা দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। এছাড়াও সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে সকল যানচলাচল বন্ধ করে দেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

