যমুনা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র মো: জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টেবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের তিন নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার (২৫ অক্টেবর) দুপুরে শহরের তিন নম্বর ক্রসবাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে ৫ বন্ধুসহ যমুনা নদীতে গোসল করতে নামে ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। এ সময় তীব্র স্রোতে জিহাদসহ তিন জন ভেসে যায়। পরে স্থানীয় লোকজন জিহাদের দু’জন বন্ধুকে টেনে পাড়ে তুললেও নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপর দুপুরের দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহীর ডুবুরি দল। এদিন সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল জাহিদেক উদ্ধারে কাজ করলেও রাতের দিকে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে তারা।

তিনি আরও জানান, শনিবার (২৬ অক্টেবর) সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হয়। একপর্যায়ে নদীর ভেতরের বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করে নিয়ে আসে ডুবুরি দল। জিহাদের মরদেহ উদ্ধার করে নদী তীরে নিয়ে আসার পরে কান্নায় ভেঙে পড়ে জিহাদের পরিবারের স্বজনরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

