যশোরের বেনাপোল কাস্টমসে ৭৬ হাজার ডলারসহ ভারত ফেরত নারী গ্রেফতার

যশোরের বেনাপোল কাস্টমসে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশি করে ৭৬ হাজার ডলারসহ নাসরিন আক্তার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের মো: জামাল উদ্দিনের মেয়ে।
যশোরের বেনাপোল কাস্টমসে ৭৬ হাজার ডলারসহ এক নারী গ্রেফতারের বিষয়ে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভারত ফেরত এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম আগে থেকেই ইমিগ্রেশন কাস্টমসের ভিতর অবস্থান করে। ওই যাত্রী বেনাপোল ইমিগ্রেশন পার হবার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি মোতাবেক তার বহনকৃত একটি ব্যাগ থেকে ৭৬ হাজার ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

