যশোরে প্রতিপক্ষের হামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ রমজান নিহত

যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী মো: রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একটি সন্ত্রাসী দল। শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।রমজান আলীর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকের ৩২টি মামলা রয়েছে। নিহত মো: রমজান আলী ওই এলাকার মো: ফয়েজ শেখের ছেলে।
জানা গেছে, রমজান অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ওষুধ ও তরমুজ কিনে বাড়ি ফেরেন রমজান আলী। এরপরে রাত ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। নিজ বাড়ির অদূরে গলির মধ্যে ফেলে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৭/৮ জন। পরে রমজানের চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরে ‘শীর্ষ সন্ত্রাসী’ রমজান নিহত, এ বিষয়ে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: জুয়েল ইমরান জানান, নিহত রমজান আলী যশোরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় তার মৃত্য হয়েছে। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

