যশোর শহরে বন্ধুর টিকটক পোস্টে কমেন্ট, ছুরিকাঘাতে যুবক খুন

যশোর শহরে বন্ধুর টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো: আকাশ মিয়া (২২) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে শহরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আকাশ শংকরপুর বটতলা এলাকার মো: তোতা মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আকাশ মিয়া একই এলাকার মো: সাব্বির ও তানভীরের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটক পোস্টে একটি কমেন্ট করা নিয়ে তাদের মধ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর তানভীর হোয়াটসঅ্যাপে কল করে আকাশকে হুমকি দেয় আমার হাতে তোর মৃত্যু হবে। এরপর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাব্বির মোবাইল ফোনে আকাশকে ডেকে নিয়ে যায়।
এরপর গতকাল রাত ১টার দিকে আকাশকে শহরের বটতলা বস্তিতে ডেকে নিয়ে গিয়ে সাব্বির, তানভির, অনিক, ছোট আকাশ, সোহানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ মিয়া। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

