রাঙামাটির কাপ্তাইয়ে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার ৫ নং ওয়ার্ডের নতুনবাজারের কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: নবী হোসেনের ভবনের তৃতীয় তলার একটি বন্ধ রুমের ভেতর থেকে সিলিং এর সঙ্গে ঝুলন্ত থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো: জাহিদ হাসান জয় (২২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ দত্তপাড়া গ্রামের বসিন্দা। সে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয় তৃতীয় তলার ওই কক্ষে একাই ভাড়া থাকতেন। জয়ের কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ সকালে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে ৫/৬ দিন আগে জয় আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মঙ্গলবার সকালে সংবাদ পাই কাপ্তাই নতুন বাজারের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই সংবাদ পেয়েই আমরা ফোর্স পাঠাই এবং কক্ষ থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। নিহতের মরদেহ বর্তমানে মর্গে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

