শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

বগুড়ার শেরপুরে এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় জানালার গ্রিল খুলে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘর থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার উলিপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল। তিনি থানার পশ্চিম পাশে উলিপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
কনস্টেবল আইনুল জানান, বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। ডিউটি শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের জানালার নিচের অংশ খোলা। এ সময় জানালার পাশের টেবিলে রাখা তাঁর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনটি আর খুঁজে পাননি। ঘটনার সময় পাশের কক্ষে তাঁর স্ত্রী ও সন্তান ঘুমিয়ে থাকলেও তারা বিষয়টি টের পাননি। চুরি যাওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “পুলিশ সদস্যের বাসায় চুরির ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

শেরপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলকে জরিমানা ও কাঠ জব্দ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুরে বন্ধ এতিমখানায় ৪ লাখ টাকার অনুদান উত্তোলনের অভিযোগ

শেরপুরে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

শেরপুরে জরাজীর্ণ ভবন ও জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা

শেরপুরের ভবানীপুরে ৩টি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ

শেরপুরে ছোনকা উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতিকে ফুলেল সংবর্ধনা

শেরপুরে আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত লেকার কারখানায় চরম স্বাস্থ্যঝুঁকি

