রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে শরীফ খান (৩৯) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া এলাকার মৃত মো: হাকিম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ খান উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা বাজারের বিকাশের দোকানদার ছিল। গতকাল রাত ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। পরে রাতে বাসায় খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন।
বাবা ও ছেলে দুইজন বসে ওয়াজ শুনছিলেন এ সময় তারিকুল নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে রূপসা বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয় ।

রাজবাড়ীর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসাইন জানান, আমরা জিজ্ঞাসাবাদের জন্য তরিকুল নামের একজনকে থানায় নিয়ে আসছি। তাকে জিজ্ঞাসাবাদ করছি।
রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার বিষয়ে সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, গতকাল রাতে ব্যবসায়ী শরীফ খানকে হত্যা করা হয়েছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

