লক্ষ্মীপুরে পিস্তল ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে পিস্তল ও ১টি চোরাই মোটরসাইকেলসহ মো: রাছেল এবং মো: ইমরান নামের ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রাছেল দেওপাড়া গ্রামের মো: আবদুল খালেকের ছেলে ও ইমরান একই এলাকার মো: তাজল ইসলাম সুমনের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাছেল ও ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় রাছেলের কাছ থেকে ম্যাগাজিন সংযুক্ত বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে নোয়াখালীর কবিরহাটের চাঁনপুর শাহা গ্রাম থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সোহেল রানা প্রমুখ।
লক্ষ্মীপুরে পিস্তল ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতারের বিষয়ে (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

