শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর গ্রেপ্তার

বিশেষ সংবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো: খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো: আব্দুল আওয়ালের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ বিশেষ অভিযান পরিচালনা করে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিলেটের কোতোয়ালি থানার একটি হত্যা মামলার পলাতক আসামি।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেপ্তারের পর খলিলুর রহমানকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে রয়েছে

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সাংবাদিক এ. টি. এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এছাড়াও আন্দোলনের সময় শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলারও আসামি তিনি। এই দুই মামলা ছাড়াও ছাত্র-জনতার আন্দোলনের সময় আরও বেশকয়েকটি সহিংসতার ঘটনার মামলারও অন্যতম আসামি খলিলুর রহমান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...