শেরপুরে পুলিশের অভিযানে ফাঁস হলো চোর চক্রের জাল

বগুড়ার শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) পটুয়াখালী ও বরিশালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া ২৯টি ব্যাটারি ও ১০৫টি সন্দেহজনক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইয়াকুব মৃধা (৪৪), পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাসিন্দা, এবং মো: শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), বরিশাল জেলার বিমানবন্দর থানার করাপুর মাষ্টারবাড়ি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় “কিষান অটো” ব্যাটারির দোকান থেকে ৪১টি ব্যাটারি চুরি হয়। দোকানের মালিক মুনজুরুল হাসান পরদিন থানায় মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে মো. নুরুন্নবীউল আহসান রুমিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ মার্চ পটুয়াখালী থেকে মো. ইয়াকুব মৃধা এবং বরিশাল থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শহিদুল ইসলামের কাছ থেকে চুরি যাওয়া ২৯টি ব্যাটারি এবং তার বাড়িতে থাকা ১০৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারগুলো অন্য কোনো স্থান থেকে চুরি করা হয়েছে। প্রকৃত মালিকদের শনাক্ত করতে সংশ্লিষ্ট থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

