শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০৮ জুন) বেলা সাড়ে ১১টা দিকে শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে এই জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওবায়দুর রহমান, শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

এসময় ইউপি চেয়ারম্যান মো.জাকির হোসেন, তবিবর রহমান, পিয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, আইয়ুব আলী, বাদশা আলম,বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, লিমন হাসান, শুভ কুন্ডু, আবু রায়হান রানা, আব্দুল হান্নান রোকন
ভূমি অফিসের কানুন গো নজরুল ইসলাম, ভূমি সহকারি কর্মকর্তা রঞ্জু সরকার, জুলফিকার আলী হায়দার, সার্ভেয়ার পরিমল দাস ও নাজির শামীম হোসাইন প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমি সংক্রান্ত সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সূচারুভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।
এছাড়া, শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। চলতি ৮ জুন (শনিবার) থেকে আগামী ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

