বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (সময়) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এবং স্থানীয়ভাবে ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় শিশুটি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, নিহত শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

