সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সহায়তা করলেন ডিসি

সড়ক দুর্ঘটনায় সম্প্রতি বগুড়ার শেরপুর উপজেলায় চলাচলে অক্ষম এক অসহায় ব্যক্তিকে সহায়তা প্রদান করেছেন বগুড়ার জেলা প্রশাসক। অসহায় মো: শাহদত হোসেন শেখ (৩৩) উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখ এর ছেলে।
পণ্য পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি। নিজের কোন জমি না থাকলেও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নানির দেওয়া মাত্র ৪ শতক জমিতেই তার সংসার। কয়েকদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও বাঁ পায়ের পাতার হাড় ভেঙে যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির।
দুর্ঘটনার পর থেকে চলাচলে সক্ষমতা না থাকায় বাইরে গিয়ে কাজ করতে পারছিলেন না। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারাই হয়ে দাঁড়িয়েছিল জীবনের কঠিনতম প্রশ্ন।

এমন দুর্বিষহ পরিস্থিতিতে তিনি সাহায্যের জন্য আবেদন করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এর কাছে। হৃদয়স্পর্শী সে আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক। শাহাদাত হোসেনের জন্য খাদ্য সহায়তা প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন তিনি।
সোমবার (০১ এপ্রিল) বগুড়ার জেলা প্রশাসকের তরফ থেকে খাদ্য সহায়তা আহত ব্যক্তির কাছে পৌঁছে দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সহায়তার বিষয়ে এস এম রেজাউল করিম বলেন, বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইফুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মো: শাহাদত হোসেন শেখ এর পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে স্যারের নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

