সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৮ মে) ভোর ৬টার দিকে উপজেলার সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা এলাকার মো: তালেব গাজীর ছেলে মো: সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া এলাকার মো: তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলাম। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ২০ থেকে ৩০ মণ ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। পথে মধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌছাঁলে ট্রাকটি উল্টে যায়।

এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন শ্রমিক নিহত হন। এছাড়া অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আল আমিন সরদাররের অবস্থা গুরতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

