সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আফজাল হোসেন (২৬) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুলাই) দুপুরে নিজ বাড়িতে ঘরের ফ্যান চালাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকার শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান সদর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।
সাতক্ষীরার সুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। আজ তার ছুটির শেষ দিন ছিল।

তিনি আরও জানান দুপুর ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনাসদস্যের মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

