শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে নিজের বিরুদ্ধে চলা কুৎসা, মানহানিকর অপপ্রচার এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. মুন্টু মিয়া। সোমবার (৩ আগস্ট) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে মুন্টু মিয়ার সঙ্গে তাঁর প্রথম স্ত্রী ময়না বিবি ও দ্বিতীয় স্ত্রী স্বপ্না বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুন্টু মিয়া অভিযোগ করেন, সম্প্রতি শিখা খাতুন, আরিফ তালুকদার, মাসুদ তালুকদার ও শহিদা বেগম নামের কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে একটি মানববন্ধন করেন। সেখানে তাঁর নামে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। মূলত তাঁকে সামাজিকভাবে ছোট করা এবং মান-সম্মান নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অথচ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি দলবদ্ধভাবে লোকজন আমার বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। পরিস্থিতির কারণে আমি বর্তমানে জীবনের ভয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছি।”
মুন্টু মিয়া দাবি করে বলেন, “আমি কখনো কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম না। অথচ আমাকে অপরাধী সাজানোর চেষ্টা চলছে। যেকোনো সময় আমার বা আমার পরিবারের ওপর হামলার আশঙ্কা করছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর যেন সঠিক ও স্বচ্ছ তদন্ত করা হয়। একইসঙ্গে যারা মিথ্যা তথ্য ছড়িয়ে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

