শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলা বিবাদ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাথির আঘাতে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ ওই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষ শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর অতর্কিত হামলা চালায়। শাকিলের সজোরে মারা লাথি ও কিল-ঘুষিতে জামিল গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই শাকিল আত্মগোপনে রয়েছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “এই ঘটনায় রফিকুল ইসলামের দেওয়া একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাকিলকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

