সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোক’ করে মো: জিল্লুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর তারাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটেছে। নিহত জিল্লুর রহমান চর তারাবাড়িয়া গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে।
সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোক’ করে এক কৃষকের মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জনা গেছে, জিল্লুর রহমান তারাবাড়িয়া গ্রামের একটি মাঠে ধান কাটছিলেন। প্রচণ্ড তাপদাহে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন জিল্লুর রহমানকে উদ্ধার করে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের চিকিৎসক জানান, জিল্লুর রহমানকে অসুস্থ অবস্থায় ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

