সিরাজগঞ্জে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে চালককে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনতায়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের আব্দুল্লাহ ওরফে আব্দুল (১৮), একই গ্রামরে সাইদুল ইসলাম (২১) ও মো. জিয়া (২২)।
আহত অটোরিকশা চালক মো: সাইফুল ইসলাম (৬০) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি পৌর এলাকার চককোবদাসপাড়া এলাকায়।
সিরাজগঞ্জে চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই অটোরিকশাটিকে ১০০ টাকা ভাড়ায় চুক্তি করে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নিয়ে যায় ৩ জন ছিনতাইকারী।
অটোরিকশাটি নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে গুরুতর আহত করে চালককে রাস্তার পাশের ড্রেনে ফেলে রাখে। পরে দ্রুত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ৩ ছিনতাইকারী।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার সায়দাবাদ এলাকায় টহল পুলিশ ওই ৩ ছিনতাইকারীর গতিবিধি সন্দেহ হলে ছিনতাই করা আটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করেন।
পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় দস্যুতা ও অটোরিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

