বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ইয়াবা পাউডার উদ্ধার

বিশেষ সংবাদ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ইয়াবা পাউডার উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ইয়াবা পাউডার উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।

রবিবার (১০ ডিসেম্বর) ভোরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি চট্টগ্রামের লেফটেন্যান্ট কর্নেল মো: শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচার করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিনকে জানানো হয়েছে।

পরবর্তীতে ১টি টাস্কফোর্স গঠন করে শনিবার (০৯ ডিসেম্বর) রাত ৩টা থেকে ভাটিয়ারীতে অবস্থান নেয় বিজিবির সদস্যরা।

তারপর ভোরে শ্যামলী গাড়িটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করলে সেটিতে তল্লাশি চালালে ১টি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের ভেতরে ২ কেজি ইয়াবার পাউডার ছিল। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এই অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন বলেন, রবিবার (১০ ডিসেম্বর) ভোর ৫টায় ভাটিয়ারী এলাকায় শ্যামলীর ১টি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। সেখানে ২ কেজি ইয়াবা পাউডার ভর্তি ১টি ব্যাগ পাওয়া যায়। ওই পাউডার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...