স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন কৌতুক অভিনেতা চিকন আলী

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন কৌতুক অভিনেতা চিকন আলী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনে নির্বাচনি লড়াইয়ে চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরুন পূর্বক বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দিয়েছেন।
শামিনুর রহমান চিকন আলী নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামের আব্বাস আলী ও সাজেদা বেগম দম্পত্তির ছেলে।
শামিনুর রহমান নাম হলেও চলচিত্র জগৎ এর কারনে চিকন আলী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। বিশেষ করে তিনি চলচ্চিত্রে কৌতুক চরিত্রে অভিনয় করে থাকেন। ২০০৬ ইং সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের রঙিন চশমা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর ২০০৮ সালে সুযোগ পান জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি চলচ্চিত্রে, যেখানে তিনি শাকিব খান এর বন্ধুর চরিত্রে অভিনয় করেন।

এরপর একে একে অভিনয় করেছেন তোর কারণে বেঁচে আছি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া, হিটম্যানসহ আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। চলচিত্রের বাইরে ও চিকন আলী কৌতুক অভিনেতা হিসাবে ইউটিউব চ্যানেলে ব্যপক জনপ্রিয়।
শামিনুর রহমান ওরফে চিকন আলী নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহসহ জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমার নির্বাচনী এলাকার ভোটাররা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিবেন এটা আমার বিশ্বাস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পত্নীতলায় তিন ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

