হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে উত্তরা পশ্চিম থানার অন্তর্গত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রায় সাত মাস পর, চলতি বছরের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়, আর অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে। মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি হিসেবে নাম আসে ব্যারিস্টার তুরিন আফরোজের।

পুলিশ বলছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি...