হার্ট অ্যাটাক করে হাসপাতালে তামিম ইকবাল, অবস্থা উন্নতির দিকে

বিশেষ সংবাদ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করায় দ্রুত তাঁকে বিকেএসপির নিকটবর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের দুটি হার্ট অ্যাটাক হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানিয়েছেন, এনজিওগ্রাম করার পর তামিমের হার্টে ব্লক পাওয়া গেছে। তবে বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে রয়েছে।

তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা হেলিকপ্টারে স্থানান্তরের উপযোগী না থাকায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। তিনি দলের অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। কিন্তু খেলার মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে মাঠের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তামিমের অসুস্থতার খবর পেয়ে তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে গেছেন। এদিকে, বিসিবির আজকের নির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ডসভা হওয়ার কথা থাকলেও, বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনায় পুরো দেশ প্রার্থনা করছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...