১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: জসিমকে (৩০) রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১২ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর হারাগাছ থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ এতথ্য নিশ্চিত করেন।

র্যাব জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

