কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সিতাব আলী (৪৫)। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিতাব আলীর সঙ্গে তার স্ত্রীর গত বছর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই সন্তানরা বাবার কাছে থাকছিল। এ সুযোগে তিনি দীর্ঘদিন ধরে নিজের মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
সম্প্রতি ভুক্তভোগী মেয়ে ঘটনাটি তার মাকে জানায়। এরপর তার মা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে সিতাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে সিতাব আলীকে আদালতে প্রেরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

