ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দিচ্ছে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের (ফেজ-৩) কাজ শেষ করতে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেবে দেশটি। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ডেনমার্কের দেওয়া সহায়তার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ডেনমার্কের দেওয়া মোট সহায়তার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে পাওয়া যাবে। এই ঋণ আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার, যার ফলে সরকারের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না।
তিনি আরও জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ হলে মেঘনা নদী থেকে দৈনিক ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। যা রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।
এছাড়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় ডেনমার্ক আরও ১০০ কোটি টাকা অনুদান দেবে বলে বৈঠকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

