আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

আজ ১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর একটি রচিত হয়েছিল এই দিনে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার ৫১তম মৃত্যুবার্ষিকী।
সেদিনের হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।
একই ঘটনায় নিহত হন বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের। হত্যাকাণ্ড থেকে রেহাই পাননি তার সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও।
১৫ আগস্টের হত্যাযজ্ঞ ছড়িয়ে পড়েছিল ধানমন্ডি ৩২-এর বাইরেও। বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালানো হয়। সেখানে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করা হয়।
এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায়ও হামলা চালানো হয়। সেদিন তাঁর মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খান নিহত হন।
তবে সেদিন দেশে ছিলেন না বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা তখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছিলেন। ফলে ভয়াবহ সেই হত্যাকাণ্ড থেকে তারা প্রাণে বেঁচে যান।
দীর্ঘ সময় ধরে ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের দিন হিসেবে পালন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো এবং এ উপলক্ষে ছিল সাধারণ ছুটি।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চিত্র বদলে যায়। ওই বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্তটি কার্যকর করা হয়।
এরপর ১৫ আগস্টকে ঘিরে রাষ্ট্রীয়ভাবে আগের মতো কর্মসূচি ও সরকারি ছুটির ব্যবস্থা আর নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও দিনটি সাধারণ ছুটি হিসেবে নেই।
১৯৭৫ সালের সেই রাত ও ভোরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। পাঁচ দশক পেরিয়ে আজও ১৫ আগস্ট ফিরে আসে সেই রক্তাক্ত দিনের স্মৃতি নিয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

