কোরবানির ঈদের শেষ সময়ে জমজমাট মসলার বাজার, দাম চড়া

বিশেষ সংবাদ

কোরবানির ঈদের বাকি আর মাত্র ৩দিন। শেষ সময়ের বেচা-কেনা চলছে। মসলার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। শুক্রবার (১৪ জুন) কেরানীগঞ্জের জিনজিরা, কালীগঞ্জ, আগানগর এবং রাজধানীর নয়াবাজার, রায়সাহেব বাজার ও শ্যামবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কোরবানির ঈদের শেষ সময়ে জমে ওঠেছে পশু বেচা-কেনা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মসলা কেনার ধুম। প্রতিটি দোকানেই বাড়ছে ক্রেতাদের ভিড়। তবে মসলার দাম অনেক বেশি বলে অভিযোগ করে ক্রেতারা জানান, ঈদের আগে ইচ্ছে করে এসব মসলার দাম বাড়িয়েন দোকানিরা।

- Advertisement -

মো: আফজাল হোসেন নামে এক ক্রেতা জানান, বাজারে মসলার দাম এমনিতেই অনেক চড়া। ঈদের শেষ সময়ে সেটি আরও বেড়ে গেছে। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার কাছাকাছি। অন্যান্য মসলার দামও বাড়তি।

রাজধানীর শ্যামবাজারের মসলা ব্যবসায়ী মো: রাশেদ জানিয়েছেন, এবারের বাজারে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। গত কোরবানির ঈদেও যা বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

- Advertisement -

কেরানীগঞ্জের জিনজিরা বাজারের ব্যবসায়ী মো: ইউসুফ জানান, আর মাত্র কয়েক দিন বাদে ঈদ। এতে বাজারে ক্রেতাদের চাপ ও চাহিদা বেড়েছে। তাই মসলার দামও বেড়েছে।

বাজারে এলাচ প্রকারভেদে ৩২০০ থেকে ৪০০০ টাকা, লবঙ্গ ১৬০০ থেকে ১৬৫০ টাকা, জিরা ৮০০ থেকে ৯০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা, সাদা গোলমরিচ ১৪০০ টাকা, কালো গোলমরিচ ৯০০ থেকে ১ হাজার টাকা ও তেজপাতা ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

- Advertisement -

আর ইন্ডিয়ান শুকনা মরিচ ৩৮০ থেকে ৪২০ টাকা, দেশি শুকনো মরিচ মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা, কাজুবাদাম ১২৫০ থেকে ১৩০০ টাকা, আলুবোখারা ৯৫০ টাকা, কাঠবাদাম ১১০০ থেকে ১২০০ টাকা, পাঁচফোড়ন ১৮০ থেকে ২০০ টাকা, হলুদ ২৮০ থেকে ৩৫০ টাকা ও ধনিয়া ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে বাড়তি আদা, রসুন ও পেঁয়াজের দাম। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বাড়িয়ে বাজারে খুচরা মূল্যে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে । আর পাইকারিতে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি দেশি রসুন ২৩০ থেকে ২৪০ টাকা, আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২৬০ টাকা করে। এছাড়া কেজিতে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়ে আদা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...