গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো: সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পুকুর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি রবিবার (১৪ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলো।
নিহত শিশু সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহাড়ি গ্রামের মো: কনক মিয়ার ছেলে। সে বাবা-মায়ের সাথে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পাশে মো: ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকতো। সিয়ামের বাবা কনক মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। সিয়াম স্থানীয় চাইল্ডহুড স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ার আলী কলেজের পেছনেই পুকুর। বুধবার সকালে এক পথচারী পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে মরদেহটি সিয়ামের বলে সনাক্ত করে তার পরিবার।
পরে পুলিশ এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করে। শিশুর পরিবারের লোকজন জানিয়েছে, গত ১৪ এপ্রিল দুপুরে শিশু সিয়াম নিখোঁজ হয়। সিয়াম সাঁতার জানতো না বলে জানায় তার পরিবার।
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধারের বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইসমাইল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু
গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা
জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার
হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১
পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ
উচ্চশিক্ষাসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
২৪ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো গাজীপুরের বাইপাইল
গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন