বগুড়ার শেরপুরে

চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার, গ্রেফতার ১

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর থানার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে চুরি যাওয়া একটি অটো চার্জার ভ্যান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সদস্য মো: বাছেদকে (৪০) গ্রেফতার করা হয়েছে

জানা যায়, গত ২৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে মো: শাহ আলম তার অটো চার্জার ভ্যানটি শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে একটি চা স্টলের পাশে রেখে চা পান করতে যান। মাত্র ১০ মিনিট পর ফিরে এসে দেখেন তার অটো ভ্যানটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও তা না পেয়ে তিনি শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: ময়নুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত পরিচালনা করেন। তদন্তের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দলনেতা মো: বাছেদকে শেরপুর উপজেলার চকপোতা (বাগড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামে মো: মোন্নাফের বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে চুরি যাওয়া অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ময়নুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “চুরি হওয়া অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্যান্য সদস্যদের আটকের প্রচেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সংস্থাটির দেওয়া এক সতর্কবার্তায় বলা...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।সুনামগঞ্জের দিরাই উপজেলায় সবচেয়ে...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির...

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক...