ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বিশেষ সংবাদ

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

শাহবাজ শরিফ তাঁর পোস্টে উল্লেখ করেছেন, “আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।” তিনি আরও জানান, দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করবেন। এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

শাহবাজ শরিফ তাঁর পোস্টে আরও জানিয়েছেন, তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি, বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আমন্ত্রণ জানান তিনি।

- Advertisement -

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ। সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আমরা কাজ করে যাব।”

ঈদুল ফিতর উপলক্ষে শুধু ড. ইউনূসই নন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

- Advertisement -

ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায় এবং সংশ্লিষ্ট নেতাদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এ ধরনের কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...