শেরপুরে প্রেমের অভিযোগে পরিকল্পিত হত্যা, গ্রেপ্তার মূল ঘাতক

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় প্রেমঘটিত সন্দেহকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত কাবিল উদ্দিন (৩৪) ছিলেন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং গোসাইবাড়ী বটতলা বাজারে তার একটি খুচরা ইলেকট্রনিক্স দোকান ছিল।

ঘটনার সূত্রপাত প্রতিবেশী পরিবারের একজন নারী সদস্যের সঙ্গে কাবিল উদ্দিনের মোবাইল ফোনে কথোপকথনকে কেন্দ্র করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাবিল উদ্দিন প্রতিবেশী মো. সাইফুল ইসলামের পুত্রবধূ মোছা. সুমাইয়ার সঙ্গে নিয়মিত মোবাইলে কথা বলতেন। বিষয়টি সাইফুলের পরিবার ভালোভাবে নেয়নি এবং এতে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে।

এরই জের ধরে, গত ৭ এপ্রিল ভোররাতে কৌশলে কাবিল উদ্দিনকে ডেকে নেওয়া হয় সুমাইয়ার পিতার বাড়িতে শেরপুর উপজেলার হাটগাড়ি তালপট্টি গ্রামে। সেখানেই শুরু হয় পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, কাবিল উদ্দিনকে প্রথমে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড ও প্লাস্টিকের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর মুখ গামছা দিয়ে বেঁধে হাত-পা রশি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় ৫০০ গজ দূরের একটি ইউক্যালিপটাস বাগানে। সেখানেও তাকে উপর্যুপরি মারধর করা হয়।

পরবর্তীতে তার নিথর দেহ একটি অটোরিকশাযোগে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, “রাত তিনটার দিকে কয়েকজন যুবক একটি ভ্যানে করে একজন আহত ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। আমাদের চিকিৎসা শুরুর আগেই তারা দ্রæত হাসপাতাল ত্যাগ করে। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, ব্যক্তি তখনই মৃত ছিলেন।”

৮ এপ্রিল রাতে নিহতের বাবা মো. শাহজাহান আলী (৭৪) শেরপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমরা অভিযান চালাই এবং এজাহারভুক্ত আসামি গোসাইবাড়ী কলোনীর মো. সহিদুল ইসলাম প্রামানিকের ছেলে মো. গোলাম আজম (২৮) কে গ্রেপ্তার করি।”

তিনি আরও বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা যায় না,...

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা...