স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

বিশেষ সংবাদ

একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছিলেন আবুল আয়েব মুকিদ মুকুল ও আইরিন পারভিন নন্দা। জীবনের শেষ গন্তব্যেও তারা গেলেন একসঙ্গে। স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রীও।

রোববার (২০ জুলাই) রাত আড়াইটার দিকে মেহেরপুর শহরের পেয়াদাপাড়ার নিজ বাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউল হক বলেন, এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সিদ্ধান্তে দুজনকেই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান মুকুল ও নন্দা। হঠাৎ গভীর রাতে মুকুল অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় সন্তানদের। মুকুলের মৃত্যুতে স্ত্রীর অবস্থাও দ্রুত খারাপ হয়। একপর্যায়ে তিনিও নিথর হয়ে পড়েন।

মেয়ে তন্বী জানান, “রাত আড়াইটার দিকে আম্মা ফোন দিয়ে জানালেন বাবা খুব অসুস্থ। আমি শ্বশুরবাড়ি থেকে ছুটে এসে দেখি, মা মেঝেতে পড়ে আছেন, বাবা ঘরের ভেতর নিথর। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, দুজনেই আর নেই।”

মুকুলের ভাই অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন বলেন, “আমার ভাই ও ভাবি ভালো মানুষ ছিলেন। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমরা তাদের জন্য সবার দোয়া চাই।”

এ ঘটনায় মর্মাহত স্থানীয় কবর খননকারীরা বলেন, “স্বামী-স্ত্রীর একসঙ্গে কবর খুঁড়তে হবে—এমনটা কল্পনাও করিনি। আগে কখনো এমন দেখিনি।”

১৯৯০ সালে বিয়ে হয়েছিল মুকুল ও নন্দার। তিন কন্যাসন্তান রয়েছেন তাদের, সবাই বিবাহিত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...